nu Abosarer Golpo : পাশের বাড়ীর মাডার

Sunday, 29 January 2023

পাশের বাড়ীর মাডার

বিকট শব্দ

" প্রথম অধ্যায়








ঘুম থেকে সকালেই উঠেই বারান্দায় চায়ের কাপের সাথে মোবাইলটা নিয়ে রোজই বসি। আজ ও তাই।

সবাই কে গুড মর্নিং ম্যাসেজ টা পাঠাচ্ছি সেই সময় বাজার বিক্রি করে রবি এসে হাজির। আর কি, সংসার সংসার করেই দিন কাটে, নিজের জন্য দুদণ্ড সময় নেই।

এই রবি আজ এতো সকালে এলি যে, একটু বেলায় আসতে পারিস না, সবে একটু চা এর কাপ নিয়ে বসেছি।

রবি বলে উঠলো, কী করবো কাকী বেশী সময় নিয়ে কাজ করতে পারলে তবে তো সব বিক্রি টুকু হবে। হ্যাঁ, সে তুই ঠিকি বলেছিস, যাক গে কি এনেছিস দে।

বাজার নিচ্ছি, সেই সময় কে যেনো চিৎকার করে বলছে সব মারা গেছে.. কি বিকট চিৎকার।

এ বাবা কোথায় কী হলো। হায় হায় কার বাড়ীতে এতো বড়ো সর্বনাশ হল। তাড়াতাড়ি করে বাজার টা রেখে চিৎকার টা কোথা থেকে আসছে সেটাই বোঝার চেষ্টা করছি, এরি মধ্যে শাশুড়ী মা হাপাতে হাপাতে এসে বলছেন বৌমা দেখো পাশের বাড়ী তে  মনে হয় ডাকাত পড়েছে। ডাকাত? এই সাত সকালে? না মা ডাকাত সকালে আসবে কি করে।

শাশুড়ী মা বলেই চলেছেন তবে যে ওদের বড়ো মেয়ে টা চেঁচিয়ে বলছে সব মারা গেছে। তুমি কি শুনতে পাচ্ছো না।

আমি বললুম হ্যাঁ আওয়াজ তো আসছে। কিন্তু কে মারা গেলেন? থাকেন তো স্বামী, স্ত্রী আর দুই মেয়ে। তাহলে কি বড়ো মেয়েটা বাদে সবাই চলে গেলেন পরলোকে। এ বাবা তাহলে মেয়েটার কি হবে। কিন্তু একি সাথে এতো জন মারা গেলেন কি ভাবে? 

শাশুড়ী মা বললেন তুমি কি এখানে দাড়িয়েই থাকবে, না কি বেরিয়ে দেখবে। আমি বললাম না যেতে তো হবে কিন্তু আমি ভাবছি যদি সত্যি সত্যি ডাকাত এসেই থাকে তবে তো আমি গেলে আমাকেও মেরে ফেলতে পারে।

শাশুড়ী মা রেগে বললেন তুমি কি এসব ভাববে নাকি বড়ো মেয়ে টা কে বাঁচাবে। আমার দীপুর জন্য ওকে আমি পছন্দ করে রেখেছি, বাড়ীর ছোটো বউ করে আনবো বলে কিন্তু ওর যদি কিছু হয় তাহলে আমার দীপুর কি হবে?তুমি দেখো কি করতে পারো শাশুড়ী মা বললেন......

আমি বললুম, আমি কি একা যাবো? নাকি আপনিও যাবেন আমার সাথে..... শাশুড়ী মা কোমল স্বরে বললেন দেখো বাছা আমার বয়স হয়েছে এসব ধকল আমি সইতে পারব না।

না মা আমি একা যাই কি করে তাহলে দিপুকে বলুন আমার সাথে যেতে। শাশুড়ী মা খুব কষ্ট করে বললেন না ও বড়ো ছেলে মানুষ তার থেকে ভালো তুমি আর আমি যাই কিন্তু তুমি ভিতরে যাবে আর আমি সদর দরজায় দাড়িয়ে থাকবো। কিন্তু মা আমি একা যাবো। এবার রেগে বললেন এতো সকালে আমি তোমার জন্যে কাকে ডেকে আনবো বলতো। অগত্যা আমাকেই যেতে হবে আমি বুঝতে পারলাম।

আজ কপালে কি যে লেখা আছে কে যানে।

ওদিকে বাজার টা নেওয়া হয়েছিল কিন্তু রবি কে পয়সাটা দাওয়া হয় নি। সে ও হাকতে লেগেছে। 

বললাম চলুন মা দেখি কি করা যায়। 

নিচে নেমে আসলাম শাশুড়ী আর বৌ তে। রবি কে একটু অনুরোধ করে বললাম ভাই রবি তোমাকে পয়সাটা একটু পরে দিচ্ছি তুমি ভাই একটু আমার সাথে পাশের বাড়িতে চলো ওদের বাড়ী তে মনে হয় কিছু হয়েছে খুব চিৎকার করছে আর সাথে তোমার ছুরি টাও নিয়ে নাও প্রাণ টা বাঁচানোর জন্য।

রবি বললো বৌদি, ও ছুরি দিয়ে কুমড়োই ঠিক করে কাটে না তো প্রাণ বাঁচবে কোথা থেকে। বরং আপনি যান ভিতরে, আমি মাসিমা কে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। বুঝলাম রবিও ভয় পাচ্ছে। আজ আমার কপালে ভালই দুঃখ আছে। 

ওদের কথা মতই মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, আমি পাশের বাড়ীতে ঢুকে পড়লাম।

শেষ অংশ টুকু পরের অধ্যায় নিয়ে আবার ফিরে আসব আপাতত বিশ্রাম এর অনুরোধ রাখলাম । ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। 

"কলমে!

রিবেকা 


1 comment:

Anonymous said...

GOOD !!! WAITNG FOR YOUR UPCOMING PART OF THIS STORY