nu Abosarer Golpo : পাশের বাড়ীর মাডার

Tuesday, 31 January 2023

পাশের বাড়ীর মাডার

 বিকট শব্দ

"শেষ পর্ব



বুকের মধ্যে একরাশ ভয় নিয়ে বাড়ীতে ঢুকে পড়লাম যানি না প্রাণ নিয়ে বাড়ী ফিরতে পারবো কিনা।

ওদের বাড়ীটা অনেক পুরনো আর স্যাতস্যাতে, কেরকম যেন গন্ধ। কোনও দিন আসা হয়নি আমার, আজি এরকম ভাবে আমাকে আসতে হলো। নিচের তলার ঘর গুলো বন্ধই পরে আছে, মনে হয় এই সামনের সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে।

পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। কিছু সিঁড়ি ওঠার পর শুনতে পেলাম

কে উপরে আসছে... এসো না, এসো না এখানে সব মরে পরে আছে। 

আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি যে বলবো তোমাদের কি হয়েছে সেই স্বর টুকু আমার এখন নেই। ওখানেই কিছুক্ষন দাড়িয়েই রইলাম।

মিনিট দুয়েক পর রুমা এসে বললো বৌদি তুমি।

রুমা হলো আমার শাশুড়ি মায়ের পছন্দের ছোটো বৌমা।

আমি তখন কি বলবো বুঝতে পারলাম না। এদিকে আমার শাশুড়ি মা আর রবিও চলে এসেছে আমার দেরী দেখে। 

রবি বলে উঠলো বৌদি অ্যাম্বুলেন্স কি ডাকবো? শাশুড়ি মা তো রুমা কে দেখে কেঁদে কেঁদে বলছেন তুমি ঠিক আছো তো মা। 

রুমা কেমন যেনো হতবাক হয়ে আমাদের তিন জনের দিকে চেয়ে আছে আর বলছে কিছু কি হয়েছে বৌদি। আমি যে কি বলবো সেটাই বুঝে উঠতে পারলাম না।

আমি মনের উপর জোর দিয়ে রুমা কে এবার বললাম, তোমার খুব জোড়ে আওয়াজ পেলাম তাই আমরা আসলাম...

আমাদের গলা পেয়ে এবার রুমার মা এসে হাজির, কি হয়েছে দিদি জিজ্ঞেস করলেন আমার শাশুড়ি মা কে। শাশুড়ি মা কোনো কথা না শুনেই বলতে শুরু করলেন তুমিও বেঁচে আছো। ডাকাত কি চলে গেছে।

ডাকাত? ডাকাত কোথায় খুন হয়েছে দিদি খুন, আর খুন করেছে আমার মেয়ে রুমা.... সবাই কে মেরে ফেলেছে, পুরো বংশ টাকেই শেষ করে দিলো।

রবি আস্তে আস্তে সিড়ি থেকে নিচের সিঁড়ির দিকে যেতে থাকলো আর শাশুড়ি মা আমার হাতটা শক্ত করে ধরে বললেন বৌমা আমার শরীর খারাপ করছে আমাকে বাড়ী নিয়ে চলো।

রুমার মা মাসিমা বললেন না তা কেনো, আপনার সাধের হবু ছোটো বৌমা কাদের খুন করেছে দেখে যান। আমি এবার বললেই ফেললাম মেসোমশাই কোথায় মাসিমা। উনি ঠিক আছেন তো? 

আছে আছে সবাই আছে আগে উপরে আসো সবাই কে দেখাচ্ছি। এই বলে আমাদের তিনজন কে উপরে নিয়ে গেলেন, দোতলায় যাওয়ার পর কি বিশ্রী গন্ধ নাকে আসছে, টেকা বড়ো দায়.. মানুষ মারা গেলে এরকম গন্ধ বের হয় এটা আমার অজানার মধ্যে ছিল। তবুও খুনীর সাথেই দেখতে গেলাম কতজন কে মেরে ফেলেছে সাধের ছোট বউ।

ওমা একি কাণ্ড। দেখুন দিদি দেখুন কি করেছে সাত সকালে। আমাদের তিন জনের চোখ ছানাভরা।

এসব কি। আরে দিদি কি বলবো এতো উৎপাত আর সহ্য হচ্ছিলো না, তাই কাল রাতে রুমার বাবা ইঁদুর মারার ম্যাট কিনে এনেছিল, আর রুমা এগুলো রাতে সিঁড়ির পাশে রেখেছিল। সকালে দেখি এই এতো ইঁদুর মারা গেছে, আর কেউ কেউ আবার আটকে বেঁচেও আছে, আর রুমা এগুলো দেখে সকাল বেলাই চিল চিৎকার, আর তাতেই আপনাদের এভাবে আস্তে হলো। শাশুড়ি মা এসব শোনার পর ও জিজ্ঞেস করছেন রুমার বাবা ভালো আছেন তো?

হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি শুধু এই ইঁদুরের পরিবারের আর মনেহয় কেউ জীবিত নেই। সব টা শোনার পর আমার শাশুড়ি মা এবার বলতে লাগলেন এই যে আমার বড়ো বৌমাটির জন্যেই আসা ওই আমাকে জোর করে নিয়ে আসল আর সাথে রবি কেও।

আচ্ছা দিদি এবার আমরা আসি, এই বলে শাশুড়ি মা আমাকে বলতে শুরু করলেন তোমার কি কোনও কাজ নেই বউমা, চলো এবার আপিসের ভাত রান্না করতে হবে তো। আর রবিও বকবক করতে থাকলো, তোমার জন্য আমার আজ বিক্রি হলো না বৌদি। কত লস হয়ে গেলো আর এতো বেলায় কি কিছু বিক্রি হবে। এই সব বলতে বলতে আমরা নীচে নেমে আসলাম। আর সাড়া দিন এটাই নিজেকে জিজ্ঞেস করলাম, ঠিক ভুলটা আমার কোথায় হলো।

বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানিও ভুল আমার কোথায় ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর লেখায় কোনো ভুল বা ত্রুটি হলে নিজের মতো করে সংশোধন করে নেবেন এই আর্জি টুকুই রইলো। আবারো এরকমই কোনও ছোটো গল্প নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে আসবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

"কলমে 

রিবেকা 


 


1 comment:

Anonymous said...

Very Good Suspence Story