nu Abosarer Golpo : টিটি কাকুর কবলে

Thursday, 2 February 2023

টিটি কাকুর কবলে

"বুড়ো আঙুল"





বন্ধুর দেয়া নতুন ব্যাগটা নিয়েই আজ অফিস চললুম। ব্যাগ টা আমার ভারী পছন্দের। বেশ সুন্দর। যাই হোক অনুভুতি আজ স্টেশন এ থাকবে বলেছে একসাথেই অফিস যাবো। আজ অনেক দেরি হয়ে গেলো, মনে হয় বিবাদী বাগ এর ট্রেন আজ আর পাবো না। অগত্যা শিয়ালদহ দিয়েই যেতে হবে। ওই যে দাড়িয়ে আছে আমার প্রান এর সখী।

দুই বান্ধবী মিলে ট্রেন এ উঠে পড়লাম। যতই রোজ দেখা হোক না কেনো গল্প যেনো শেষ হয় না। গল্পের মধ্যে ছিলো খানিক ঝগড়া। 

অনুভুতি ব্যাগ এর সাথে আমাকে একটা ব্যাক ক্লিপ ও দিয়েছিল, ওটা চুলে লাগাতে কেনো ভুলে গেলাম এই নিয়ে তাঁর কি রাগ। খুনসুটি করতে করতেই শিয়ালদহ প্ল্যাটফর্ম এ ট্রেন থেকে নামলাম।

ট্রেন থেকে নেমে হাটছি এবার দুজন দুদিকে যাবো, এরই মধ্যে দেখি কালো কোর্ট পরে একজন টিটি দাড়িয়ে আছেন।

এ বাবা, আমি তো আজ আমার ডেইলি ইউজ এর ব্যাগ টাই আনিনি ওর মধ্যেই তো আমার মাসের টিকিটটা রাখা আছে। যাঃ এবার তো আমাকে ফাইন দিতে হবে কিন্তু আজ ব্যাগএ টাকাও তো বেশী নেই তাড়াহুড়ো তে সব গন্ডগোল হয়ে গেছে। কি হবে এবার?

অনুভুতি কে বললাম, আজ আমার কাছে টাকা, টিকিট কিছুই নেই।

এদিকে টিটি বাবু একজন কে পাকড়াও করেছে আর খুব ঝগড়া চলছে। আমি অনুভুতি কে বললাম চলো তাড়াতাড়ি করে চলে যাই কিন্তু একি অনুভুতি তো টিটির সামনে গিয়ে দাঁড়ালো। আমি আরো চিন্তায় পড়ে গেলাম। 

এবার আমার কি হবে? অফিস আজ আর যেতে পারবো না বোধহয়। "কেনো ও টিটির সামনে গেলো" ওর কাছে টিকিট আছে, ওর তো কোনো চিন্তা নেই কিন্তু আমার কি হবে? তবে কি অনুভুতি আমার ফাইন টা দিয়ে দেবে? দরকার কি ছিল, চলে গেলেই হত। টিটি মশাই যা ব্যাস্ত আমাকে ধরতেন না। এইসব যখন আমি ভাবছিলাম তখন উনি টিকিট চেকার কে জিজ্ঞেস করছেন কি হয়েছে কাকু। 

এতো রাগ ধরেছে আমার যে কি বলবো কিন্তু সখী কে রেখেও আমি চলে যেতে পারবো না, তাই যা হবে হোক, এটাই ভেবে অনুভুতির পাসে গিয়ে দাড়ালাম।

এবার টিকিট বাবু বলছেন! এই যে ইনি টিকিট টা না কেটেই ট্রেন এ উঠে পড়েছেন আবার ফাইন দিতেও পারবেন না ওদিকে আমার সাথে যেতেও রাজী নন; আমি কি করি বলুন তো? এটা আমার চাকরি আমি তো ওনাকে ছেড়ে দিতে পারবো না। তাই নিয়েই এতো ঝগড়া চলছে। 

এবার অনুভুতি বলছে আরে মশাই টিকিট না কেটেই উঠে পড়েছেন জানেন না টিকিট কাটতে হয়।                              "এই যে আমার বান্ধবী আজ..................

সঙ্গে সঙ্গে আমি ওকে একটা জোড়ে চিমটি কাটলাম। 

যাইহোক, আপনি যান মশাই আমি দেখছি কি করা যায়। অনুভূতি ওনাকে চলে যেতে বললো আর উনি টিটির দিকে চেয়ে রইল। টিটি বলছেন, আরে ওনার ফাইন কি হবে? আরে কাকু আমি আছি তো..... টিটি বলে উঠলো ও আপনি দেবেন ওনার ফাইন, হ্যাঁ কাকু, আরো অনেকের ফাইন পাইয়ে দেবো... আচ্ছা তাই বুঝি....

আমি এবার কোথায় পালাবো তাই ভাবছি। অনুভুতি আমার সাথে এটা করতে পারলো, আর কোনো দিন ওর সাথে আমি কথা বলবো না... মনে মনে আওড়াতে থাকলাম।

ওদিকে ফাইন থেকে বেঁচে উনি এবার চলে যাচ্ছে আর বলছে ধন্যবাদ দিদি ধন্যবাদ। 

হুঁ, অনুভুতির একদম পরের জন্য প্রান ব্যাকুল হয়ে গেলো আর আমাকে এবার টিটির হাতে তুলে দেবে। ভয়ে লজ্জায় আমার আর চোখ তুলতেও সাহস হল না।

টিটি : দিন দিদি ফাইন 

অনুভুতি : আমি কেনো ফাইন দেবো আমার টিকিট আছে

তাহলে যে আপনি বললেন ওনার ফাইন আপনি দেবেন, আরে কাকু আমি তো এটাও বলেছি আপনাকে আরো ফাইন পাইয়ে দেবো। এবার আমি ওকে পায়ে একটু টিপে দিলাম।                                                                                                        "ওই আমায় মারছিস কেনো অনুভুতি চেচিয়ে আমাকে বললো...

এযেন অন্য কেউ আমার সাথে, ও তো আমাকে চিনতেই পারছে না। ক্লিপ টা লাগাই নি বলে ও এই ভাবে শোধ নিলো। 

এবার ৫০০ টাকার করকরে একটা নোট বার করে টিটির হাতে দিয়ে বলল। কাকু এটা একটু ভাঙিয়ে দাও দেখি আমার কাছে আজ একদম টাকা ভাঙানি নেই। টিটি মশাই ও ভাবলেন হয়তো ফাইন টা পাবেন তাই খুঁজরো টা দিয়ে বললেন দিন এবার ফাইন।

শুনুন কাকু ট্রেন থেকে নেমে যখন আপনাকে দেখলাম তখন পিছনের যাত্রীরা কেউ টিকিট করেনি, ওরা আপনাকে দেখে ভয়ে লুকিয়ে পড়লো ওখানে, আর নিজেদের মধ্যে বলছিলো টিকিট নেই, তাই তো আমি আপনাকে বললাম একজন কে ধরে কি করবেন ওখানেই ৮/১০ জন একসাথে আছে। যান ওনাদের ধরুন। আমি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসলাম আর আপনি আমার কাছ থেকে পয়সা নেবেন?

তাই বুঝি, ও ঠিক আছে আপনি যান দিদি আমি ওনাদের কাছেই যাচ্ছি এই বলতে বলতে টিকিট চেকার চলে গেলেন। 

টিকিট টিকিট, এই যে টিকিট বার করুন আপনারা। ওই গ্রুপ টাকে চেকার এবার ধরলেন। 

এবার বান্ধবী বলল চল। আমি ওর কাণ্ড দেখে হতবাক। আমি জিজ্ঞেস করলাম সত্যি পিছনের গ্রুপ টা টিকিট কাটেনি। বান্ধবী বলে উঠল ডাকবো কাকু কে। আমি বললাম না না চলো চলো।

স্টেশন থেকে বেড়িয়ে অফিসের দিকে যাওয়া হবে আজ এটা আমি ভুলেই গিয়েছিলাম। আবার বেশ হাসিও পাচ্ছে। 

বান্ধবী এবার আমার হাতে কিছু টাকা দিয়ে বলল তুই তো আজ টাকা আনতে ভূলে গেছিস আর আমার কাছেও খুঁজরো ছিল না তাই টিটি কাকুর কাছে ভাঙ্গিয়ে নিলাম। টাকা টা রাখ। 

আজ আমার কাছেও টাকা নেই তাই আমি নিলাম আর দুজনে দুপথে অফিস চলে গেলাম। সারা রাস্তায় মনে মনে হাসলাম আর ওর প্রতি ভালবাসায় আরো ভরে গেলো আমার মন। আজ ও যেভাবে আমাকে হেল্প করলো কোনও দিন ভুলতে পারবো না। ভালো থেকো অনুভূতি আর সারা জীবন এরকমই মজার মানুষ হয়ে থেকো।

বন্ধুরা কেমন লাগছে আমার গল্প, আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরত্বপুর্ণ। তাই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। কোনো কিছু ভুল হলে ক্ষমার আর্জি জানালাম। আজ এখানেই সমাপ্তি। শুভ রাত্রি।

"কলমে রিবেকা








No comments: