nu Abosarer Golpo : কে ওখানে

Sunday, 22 January 2023

কে ওখানে

 "ভয়"

শেষ পর্ব








আজ অমাবস্যার রাত, কোথাও যেনো বিন্দু মাত্র আলো নেই, মোবাইল টাও বন্ধ হয়ে গেলো। কেউ আমার দিকে আসছে মনেহয়, কিন্তূ "কে"?

আজ আর আমার সাহস নেই, গলার স্বর টাও হারিয়ে ফেলেছি, কাউকে যে ডাকবো সেই অবস্থায় আমি নেই। কি হচ্ছে এই ঘরে। এতো আচারের গন্ধ, আমি আর সহ্য করতে পারছি না।

কেউ যেন পাশে বসে তেঁতুলের আচার খাচ্ছে আর আমাকে খাওয়ার জন্য বলছে। তাকে আমি কিছুতেই দেখতে পাচ্ছি না শুধু বুঝতে পারছি সে আমার গা ঘেঁষে বসে আছে। এটা কি আমার ভুল নাকি সত্যি? আমি নিজেকে আজ হারিয়ে ফেলেছি টকসা গন্ধে।

মিস্টু কে আজ সাথে নিলেই পারতাম তাহলে হয়তো আজ এতো অসহায় বোধ লাগতো না। বাড়ির পোষ্য টাও আজ একদম চুপ কোনও শব্দ আজ তার নেই।

কিন্তু "কে ওখানে".........

তবে কি দিদু, আমার উপর রাগ করে আমাকে নিতে এসেছে কিন্তু আমি তো এখনো জীবিত, এরকম টাও কি সম্বব? একজন মৃত মানুষ এর সাথে আর একজন জীবিত মানুষ এর চলে যাওয়া? 

শরীরে মনে হয় আজ কোনও সার নেই,  তবে কি আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। 

সকালে বাড়ীর সবাই খুব কষ্ট পাবে, এভাবে আমার চলে যাওয়া মেনে নিতে পারবে না। অফিসেও বলে আশা হলো না। কত না বলা কথা, বলা হলো না কাউকে। মনে মনে বলি সবাই ভালো থেকো। আর আমার মত ভুল করে এভাবে কাউকে আচার না খাইয়ে থেকো না।  সবাই কে বিদায় জানালাম।

পাশের বাড়ী থেকে ঠাকুরের নাম গান শোনা যাচ্ছে মনে হয় সকাল হয়ে গেছে, তবে কি আমি এখনো মারা যাই নি। কিন্তু গা ঘেঁষে কেউ এখনো শুয়ে আছে আর টকসা গন্ধ টাও আরো নাকে আসছে। কম্বলের ভিতর থেকেও এতো গন্ধ বেরোচ্ছে। কে আছে, সাহস করে কম্বল থেকে বেরিয়ে দেখবো?

আস্তে আস্তে কম্বল থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, দেখি নিজেকে রক্ষা করতে পারি কিনা। কোনও ক্রমে মেঝে তে দাড়ালাম।

ও বাবা একি কাণ্ড, সারা মেঝে তেও আচার মাখানো। তাহলে কি দিদু এখনো ঘরেই আছেন?

ঘর থেকে আস্তে আস্তে বেরোবার জন্য দরজা টা খুলতে গেলাম দেখি কম্বলের ভিতর থেকে সে আসছে আমার দিকে। 

উফ্ কি ভয়ানক অবস্থা এবার আর আমার রক্ষে নেই।

চোখ বন্ধ করেই মেঝেতেই জ্ঞান হারালাম.....

জ্ঞান ফিরে দেখি বাড়ীর সবাই আমার সামনে দাঁড়িয়ে আর আমার মুখে জল ছেটাচ্ছে। 

আমি কি বেঁচে আছি জিজ্ঞেস করলাম, কাজের দিদি বললো কি হয়েছিল গো ছোটদি তোমার। তুমি এভাবে নিচে কেনো? আর সারা ঘর আচার কেনো?

সারা রাতের সব কথা শোনার পর আমার ছোটো ভাই   হা হা করে হেসে লুটপুটি খেতে লাগলো আর বললো আরে দিদু তোর সাথে দেখা করতেও আসেন নি আর আচার খেতেও আসেন নি।

আমি বললাম! তাহলে আমার সারা রাতের এতো অনুভুতি সব টাই কি ভুল ছিল ? আর সারা ঘরে আচার আসলই বা কী ভাবে?

মিষ্টু হাত বাড়িয়ে দেখিয়ে বললো ওই দেখো পিপি, দেখি বাড়ীর পোষ্য টার সারা গায়ে মুখে আচার লেগে।

তার মানে ও সারা রাত এই কাণ্ড করলো। নিজের উপর এতো রাগ হলো আর মনে মনে হাসিও পেলো। সারা রাতের ধকল টা যে কি ভয়ঙ্কর ছিল সেটা বাড়ীর সবাই কে যতই বলতে যাই সবাই শোনার আগেই হেসেই  গড়াগড়ি।

এর পর থেকে আমি আর কোনও দিন একা রাতে ঘুমাই নি। মিষ্টু টা আমার সাথেই ঘুমোতে।

বন্ধুরা ভয় এর রাত এর গল্প টা আমার নিজস্ব, তাই ভূল ক্ষমা পার্থনিও। এরকম আরো ছোটো গল্প নিয়ে ফিরব তাড়াতাড়ি,  ততক্ষন এর ছুটি নিলাম। আপনারা ভালো থাকবেন আর আমার লেখা গল্প ভালো লাগলে কমেন্টে করতে ভুলবেন না।

"কলমে আমি! 

রিবেকা 


 

No comments: