##প্রথম পর্ব
প্রতি শনিবার রাতে একটু লেখা লেখি করি। রাতে খাওয়া দাওয়া করে একটু লেখা নিয়ে বসলাম, শীতের রাত তাই সব দিক যেন নিস্তব্দ।
সারা দিনের পর কম্বলের মধ্যে থাকতে কার না ভালো লাগে, তাই বিছানায় শুয়ে শুয়ে লিখবো বলেই ভাবছি।
এদিকে পাশের বাড়ীর দিদা কিছু দিন হল গত হয়েছেন। বড্ড ভালো বাসতেন আমাকে। সারা দিনে একবার দেখা না হলে দিদা খুব কষ্ট পেতেন। আর আমারো অভ্যেস ছিলো দিদার কাছে রোজ অফিস ফেরত যাওয়ার।
শেষের দিকে দিদা আমার কাছে একটু তেঁতুলের আচার খেতে চেয়েছিলেন। কিন্তূ কাজের এতো চাপ তাই সময় করে আনা হয়নি আমার।
কিন্তূ, আমি মনে করে দিদার কাজের দিন ফটোর সামনে দিয়ে ছিলাম আচার। কি জানি দিদা খুশী হল কিনা?
এদিকে বাড়ীর পোষ্য টা কদিন ধরে মাঝ রাতে এতো মরা কান্না জুড়ে দিচ্ছে কি বলবো। শান্তি মনে যে একটু লেখালেখি করবো তার উপায় নেই।
এসব কথাই ভাবছি আর দুই লাইন লেখা শুরু করেছি।
হটাৎ দরজা টা খানিক খোলার শব্দ পেলাম, মোবাইল এ দেখি রাত ১.১৫ বাজে কিন্তূ কে খুললো দরজা।
মান্ধাতার আমলের বাড়ী একদম শেষের ঘরে আমি একাই থাকি। ভাই এর ছোটো মেয়েটা মাঝে মাঝে আমার কাছে রাতে ঘুমায়। আজ ও বায়না ধরেছিল কিন্তূ আমি নিলাম না একটু লেখালেখি করবো পাছে মিষ্টুর ঘুমের অসুবিধা হয়। মিষ্টু হলো আমার ছোটো ভাই এর ৩ বছরের ছোটো মেয়ে। খুব জেদ, যা চাইবে সেটা দিতেই হবে।
কিন্তূ আবারো দরজার শব্দ হলো, কে এলো? কারোর তো আসার কথা নয়। বাড়ীর সবার এখন মধ্য রাত, শুধু আমি একাই জেগে আছি।
দিদার জন্য এক শিশি আচার এনেছিলাম, আমাদের বাড়ীর কাজের দিদি পুরো আচার টা দিতে দিল না আমাকে, দিদার ফটোর সামনে... একটু খানি প্লেটে করে দিল। বলল নষ্ট করে কি হবে। শীত এর দুপুরে ছাদে গিয়ে নাকি খাওয়া হবে।
কি জানি আজ সারা ঘর ওই আচারের গন্ধে ভরে গেছে। দুপুরে হয়তো কেউ খেয়েছে এই ঘরে বসে আচার। কত বার বারন করেছি, এই ঘরে কেউ যেন না আসে, কেউ শুনলে তো আমার কথা।
না আজ মনে হয় লেখা আমার মাথায় উঠেছে। এরকম ভাবে এতো টকসা গন্ধে থাকা যায়। জিভে তো জল এসে যাচ্ছে।
উফ্, কে বার বার দরজা টা যেনো খোলার চেষ্টা করছে।
ঘর টা আজ নিজের বলেই মনে হচ্ছে না। আমি ছাড়া কেউ যেন আছে এই ঘরে। আজ আর লেখা কেনো ঘুম টাও মনে হয় আসবে না। মাথা রাগে আগুন হয়ে যাচ্ছে।
আবারো, আবারো শব্দ হল দরজার..... এবার তারোর স্বরে চিৎকার করে বললাম কে, কে ওখানে!
সত্যি ঘটনা অবলম্বনে "কে ওখানে" ভয় গল্পটির লেখাটি সম্পুর্ন আমার নিজস্ব তাই ভূল ত্রুটি ক্ষমা পার্থনিও। দ্বিতীয় পর্ব এর জন্য আরো একটু অপেক্ষায় থাকার অনুরোধ বন্ধু সকল কে।
"কলমে আমি!
রিবেকা

No comments:
Post a Comment