বন্ধুত্ব
"তৃতীয় অধ্যায়"
এরকম টা হবে এটা আমার ধারণার বাইরে ছিলো। সেদিন ওর লেখার মধ্যে একি অনুভূতি ছিলো। কি করে সম্ভব হলো সেটা আমার বোঝার বাইরে কারণ ওকে কোনো দিন আমার কোনো অনুভূতিই প্রকাশ করে উঠতে পারিনি। আর, ও যদি না প্রকাশ করত তাহলে সারা জীবন আমার এই "একাকি বন্ধুত্ব" আমি একাই বয়ে বেড়াতাম।
আজ আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আমাদের মধ্যে টক ঝাল মিষ্টির মত সম্পর্ক। আমার কিছু বলার আগেই ও আমার মনের কথা বুঝে যায়। বিপদে, অসময়ে ওকেই নিজের করে পাই আর আমিও চেষ্টা করি ওর পাশে সবসময় থাকার। আজ আমরা দুই বান্ধবী একে অপরের সঙ্গী হয়ে গেছি। মনে হয় কতো জন্মের বন্ধুত্ব আমাদের মধ্যে।
এই ভাবেই কেটে যায় ৫ বছর।
বন্ধুরা আমার এই "একাকি বন্ধুত্ব" এখানেই শেষ। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভূল ত্রুটি হলে ক্ষমা করবে।
আবারো ফিরে আসবো এরকমই কোনও সত্যি ঘটনা নিয়ে। কিন্তূ তার আগে আপনাদের মতামত আমার কাছে অতীব মূল্যবান। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
##কলমে আমি ও আমাদের অনুভূতি!
রিবেকা

No comments:
Post a Comment