nu Abosarer Golpo : একাকি বন্ধুত্ব

Tuesday, 17 January 2023

একাকি বন্ধুত্ব

 বন্ধুত্ব"

দ্বিতীয় অধ্যায়"

দিন ভালই কাটছিল, ট্রেন এ মাঝে মাঝেই ওর পাশের সিট এ বসেই বাড়ি ফিরছিলাম। সেও যেন আমার অপেক্ষায় থাকতো এরকমই অনুভূতি মনের মধ্যে হত।

কিন্তু ওর নাম টা জানা ছিল না, তাই নাম টা জানার ইচ্ছে হত খুব। একদিন ট্রেন এ উঠে দেখলাম ও নেই। মন টা খুব খারাপ হয়ে গেলো, বাড়ি ফিরেও ওর কথাই মনে পড়তে থাকলো। পরের দিনও ট্রেন এ দেখি ও নেই... কেনো নেই, কিছুই জানতে পারছিলাম না। সাহস করে ওর গ্রুপ এর একটি মেয়ের সাথে কথা বলে জানতে পারি ওর বাবা খুব অসুস্থ তাই ও এখন এই ট্রেন এ যাচ্ছে না।

৪/৫ দিন এই ভাবেই কেটে গেলো................................

আজ ট্রেন এ উঠে দেখতে পেলাম ওকে, কিন্তু ও ওদের গ্রুপ এর সাথে এতো ব্যস্ত ছিলো তারফলে আমাকে যেনো দেখতেই পেলো না। বুঝতে পারছিলাম কোনো জায়গায় ওরা ঘুরতে যাবে বলে খুব আলোচনা করছে। আমিও দূরের সিট এই বসে রইলাম।

বেশ কিছু দিন এই ভাবেই কাটল। ওরা নিজেদের মধ্যেই অনেক ব্যস্ত থাকত। তাই আমিও নিজের মতই চলে আসতাম গান শুনতে শুনতে।

পূজো আসছে তাই মনের মধ্যে খুব আনন্দ, কিন্তু রোজ একি ধারায় জীবন চলত অফিস আর বাড়ি।

আমারো বাড়িতে ছেলে, মেয়ে, স্বামী নিয়ে সংসার তাই আমিও পূজো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।

পুজোর পর অফিস যাচ্ছি, যেতে তো মন চাইছে না তবুও যেতে হবে। দেখলাম মেয়েটি ট্রেন এ চুপ করে বসে আছে আজ আর আনন্দ মজা করছে না। আমিও আমার মতই চলে গেলাম অফিস।

সন্ধ্যে তে ট্রেন এ উঠেছি দেখছি ও আমাকে ডাকছে প্রথমে ভাবলাম আমার ভূল ধারণা তারপর আবারো ডাকলো, ওর পাশের সিটে বসতে বললো, মনের ভিতর একটা আলাদা অনুভূতি হলো... ৪০ মিনিট কথা বলেই কেটে গেলো তবুও সাহস করে নাম টা জানা হলো না।  যে ভাবেই হোক,ওর নাম টা আমার জানার ইচ্ছে দিন দিন বাড়তে থাকলো...তাই বাড়ি ফিরে বিভিন্ন সোশ্যাল সাইট ফলো করতে থাকলাম, সবার প্রোফাইল ফটো দেখতে থাকলাম যদি ওকে দেখতে পাই। কিন্তু এই ভাবে সম্ভব হলো না।

একদিন ট্রেন এ উঠেছি দেখছি ও চুপ করে বসে আছে আর ওর গ্রুপ এর সবাই ওকে নিয়ে খুব কথা বলছে... সবার সাথে কথা বলে জানতে পারলাম ওর শরীর খুব খারাপ। আর এই কথার মধ্যেই ওর নাম টাও আমার জানা হয়ে গেলো।

বাড়ি ফিরেই ওকে আমি ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই কিন্তু কোনো রেসপন্স এলো না ওর দিক থেকে। পরের দিন অফিসে লাঞ্চ টাইমে বসে একটু মোবাইল টা নিয়ে দেখছি, হঠাৎ দেখি ওর অ্যাকসেপ্ট ম্যাসেজ টা আমার কাছে আসলো। এতো আনন্দ হলো, সেটা আমি একাই উপভোগ করলাম। এই ভাবেই ওর সাথে আমার যোগাযোগ টা শুরু হয়ে গেলো।

প্রতিদিন কথা বলা, দেখা হতেই থাকলো। ওদের গ্রুপ এর মধ্যে আমিও একজন হয়ে গেলাম। আমিও আজ কাল মজা করেই বাড়ি ফিরি। আমাদের একটা গ্রুপ খোলা হলো যেখানে আমাদের নিয়ম করে কথা বলা হত। একদিন ঘুম থেকে উঠে গ্রুপ টা খুলে দেখি, আমার অনুভূতির আজ জন্ম দিন...........

কি করে যে ওকে শুভেচ্ছা জানাবো সেটাই বুঝতে পারলাম না। সবাই সবার মতো করে ওকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে কিন্তু আমি খুব সাধারণ ভাবেই ওকে উইশ করলাম। কি গিফট্ দেবো সেটা ভাবনার মধ্যেই রয়ে গেলো কিন্তু কিছু দেওয়া আর হলো না।

হটাৎ গ্রুপ এর সবাই বলে,কাছাকাছি কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, আমার বাড়ির কেউ রাজি হবে না জেনেই না বলতে হলো আমাকে। দেখলাম ও ঠিক মেনে নিলো না আমার না যাওয়া টা,তাই ও বললো ও আমার হাসব্যান্ড কে বলবে যাতে আমরা সবাই যেতে পারি। আর যাওয়া টা যেনো স্বপ্নের মত সত্যি হয়ে গেলো।

আজ আমার জন্ম দিন কিন্তু অফিস তো যেতেই হবে তাই একটু দেরি হওয়ার জন্য ট্রেন এ যাওয়া হলো না। অফিসে গিয়ে দেখি ও আমাকে প্রথম জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে। আর সন্ধ্যে তে ট্রেন এ যাওয়ার জন্য জানিয়েছে। আমিও ওকে জানালাম আমি ট্রেন এ থাকবো আর ওর শুভেচ্ছা আমার খুব ভালো লেগেছে। ট্রেন এ যাওয়ার খানিকক্ষণ পর ও ওর ব্যাগ থেকে আমাকে একটা বড়ো ক্যাটবেরি দিল। আমার আনন্দ তো হলো কিন্তু খুব লজ্জাও করলো। এবার ও মজা করে বললো ওদের গ্রুপ কে ট্রিট দিতে হবে আর আমিও তাতে খুব খুশী হলাম আর প্রথম একসাথে খাওয়া দাওয়া করলাম। এবারের জন্ম দিন টা আমার কাছে স্বরনীয় হয়ে গেলো।

ঘুরতে গিয়ে ওর মেয়ে আর আমার মেয়ের মধ্যেও খুব বন্ধুত্ব হয়ে গেলো তাই ও আর ওর মেয়ের সাথেই বেশি সময় টা কেটে গেলো। এবার বাড়ি ফেরার পালা তাই সবারি একটু মন খারাপ..... দিন গুলো এতো ভালো কাটল যেন বুঝতেই পারলাম না যে কিছু দিন আগেও আমি ওদের মধ্যে কেউ ছিলাম না। 

পরের দিন ওর ম্যাসেজ পেলাম, ম্যাসেজ এ লেখা ছিলো আমরা কেমন আছি, শরীর সবার ঠিক আছে কিনা আর তার সাথে এটাও লেখা ছিলো একদিন ওর বাড়িতে মেয়ে কে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিনে রাতে কথা বলে ঘুমোতে যেতাম। আমার একটু তাড়াতাড়ি শোয়ার অভ্যেস কিন্তু ওর সাথে কথা না বলে ঘুম আসতোই না। তাই যত রাত হোক না কেনো অপেক্ষায় আমি থাকতাম।

অফিসে লাঞ্চ টাইমে একটু মোবাইল দেখছি হঠাৎ দেখি আমার অনুভূতি আমাকে ম্যাসেজ লিখেছে.............. আমি যেনো সেই সময়ে চোখে ঝাপসা দেখছি বার বার লেখা টা পড়ার চেষ্টা করছি কিন্তু কিছু যেনো পড়তেই পারছি না। 

বন্ধুরা, আমি একজন খুবই সাধারণ নিম্ন মর্ধবর্তি ঘরের। সেরকম কোনো ট্যালেন্ট আমার মধ্যে নেই, তাই লেখাটি সম্পুর্ন সত্যি আর নিজের অনুভূতির। কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং যদি লেখাটি পড়ে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো তাহলে আমার আরো ভালো লাগবে। এখানেই আমার একাকি বন্ধুত্ব শেষ নয় তাই তৃতীয় অধ্যায় নিয়ে আবারো ফিরে আসবো। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

##কলমে আমি আর আমার অনুভুতি!

রিবেকা














No comments: