![]() |
অবসরের গল্প অবলম্বনে।। রহস্য গল্প।। গুপ্তধন।।
"প্রথম পর্ব "
ঘড়িতে তখন 5 টা বাজে, অফিস থেকে ফিরছিলাম রাস্তায় মায়ের ফোন, হ্যাঁ মা বলো, বাবু ছোটো কাকাবাবু এসেছেন গ্রাম থেকে, তোর দাদুর শরীর টা ভালো নেই তাই তোকে একবার দেখতে চান। কাকাবাবু কে পাঠিয়েছেন তোকে নিয়ে যাওয়ার জন্য।
রাস্তায় এত ভিড় মাকে বললুম দাড়াও মা আমি বাড়ী ফিরে এসে কথা বলছি।
রাতে খাওয়ার টেবিলে কাকাবাবু কে জিজ্ঞেস করলাম কেমন আছেন দাদু? ভালো নেই খোকা। তুমি চলো আমার সাথে, দাদু বার বার তোমার কথাই বলছেন। মা আমাকে বললেন, কালকেই যাও দেখা করে আসো।
মা কে না করতে পারলাম না। বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে গ্রাম এর বাড়ী ছেড়ে কলকাতার বাড়ী তে থাকতেন আমার পড়াশুনার জন্য। মা আমার জীবনের সব, তাই মায়ের আদেশ আমাকে মানতে তো হবেই।
ওদিকে মিঠির সাথে আমার নতুন প্রেম এর সম্পর্ক যা বাড়ীর কেউ যানে না, এমন কি মা কেও বলিনি। মিঠি কে না বলেই চলে গেলাম কাকুর সাথে গ্রাম এর বাড়ী কৃষ্ণনগর।
কাজের চাপে বছর 5 হয়ে গেলো আশা হয়নি গ্রাম এর বাড়ীতে। কোলকাতার ব্যাস্ত শহরে থাকতে থাকতে গ্রাম এর এই মনোরম পরিবেশ এর কথা যেনো ভুলেই গিয়েছিলাম। মাটির রাস্তার দুধারে ধানের ফসল, মাঝে মাঝে সরষের ক্ষেত, ফুরফুরে বাতাস, গরুর গাড়ী করে বেশ ভালই লাগছে। কিন্তু মিঠি কে না বলে আশা টা মনের মধ্যে বেশ কষ্টই হচ্ছে।
দাড়াও দাড়াও! গরুর গাড়ী থামলো, এবার মনে হয় এসে গেছি। রবি কাকা খুব অসুস্থ তাই গাড়ী নিয়ে স্টেশন এ আসতে পারে নি। আমার দাদুর বাবা ছিলেন জমিদার মানে আমার বড়ো দাদু। দাদু একাই সন্তান ছিলেন বড়ো দাদুর। দাদুর তিনজন সন্তান, আমার বাবা, কাকু আর এক পিসি, পিসি এই গ্রাম এই থাকেন। বাবা মারা যাওয়ার পর দাদু বাবার শোকে অসুস্থ হয়ে গিয়েছিলেন কোনও রকম করে পিসির বিয়ে দিয়ে ছোটো কাকু আর বিয়ে করেন নি। গ্রাম এর বাড়িতে দাদু, কাকু, রবি কাকা আর আহ্লাদী থাকেন। আহ্লাদী আমার বড়ো দাদুর আমল থেকেই আছেন। বাড়ীর দেখা সোনা রান্না-বান্না সব একার হাতেই সামলান।
দাদুর ঘরে ঢুকলাম, দাদু মনে হয় নিদ্রায়, তাই ঘর থেকে বেরোতে গিয়ে দেখি বাবার ফটো টা, বোধহয় নতুন করে বাঁধাই করা হয়েছে। দাদু বাবাকে খুবি স্নেহ করতেন আর বড় ছেলে কে নিজের মনের মত করে তৈরি করেছিলেন। বাবা ছিলেন এই গ্রামের হাই স্কুলের হেড মাস্টার। আজও বাবার শেখানো অঙ্কের হিসেব গুলো দিয়েই আমার কর্ম স্থল এর হিসেব মিলিয়ে চলেছি। হটাৎ তিন দিনের জ্বরে বাবাকে চলে যেতে হলো। আমি তখন হাই সেকেন্ডারি দিচ্ছিলাম। শেষ পরীক্ষাটি ছিলো অঙ্ক। পরীক্ষা খুব ভালো হয়েছিল তাই আনন্দে বাড়ী ফিরছিলাম। বাড়ী ফিরে দেখি আমার হিসেব শেখানোর মানুষটি, সব হিসেব শেষ করে অন্ন জগতের হিসেবে চলে গেছেন।
কে খোকা নাকি! আজ্ঞে হ্যাঁ দাদু, আরে দাদুভাই কখন আসলে বসো বসো, দাড়িয়ে কেনো, এই তুমি ঘুমোচ্ছিলে তাই। আরে আমাদের বুড়োদের ঘুম এখন সদ্যজাত শিশুদের মত। তোমার শরীর কেমন আছে দাদু? আমার শরীর টা ঠিক ভালো যাচ্ছে না তাই তো তোমাকে ডেকে পাঠালাম। এত বড় বাড়ী জমি জায়গা এবার তো তোমাকেই বুঝে নিতে হবে। তোমার ছোটো কাকা তো আর নিজের বৈবাহিক জীবনে পা দিলেন না তাই তোমাকেই তো সব টুকু বুঝে নিতে হবে। সে পরে হবে দাদু তুমি আমার সাথে কলকাতায় চলো বড়ো ডাক্তার দেখিয়ে তুমি আগে সুস্থ হও আমি বলতেই দাদু মিচকি হেসে বললেন হ্যাঁ দাদু ভাই এবার তো যেতেই হবে কলকাতায়, তার আগে তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও কাল তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে দাদু এই বলে খাওয়ার টেবিলে গিয়ে দেখি একি আহ্লাদি পিসি কি করেছে।
কত কি রান্না! এত খাই না পিসি! এই বলতেই আহ্লাদি পিসির কি কান্না! কি হলো পিসি!খোকাবাবু কতো ছোট তোমাকে দেখেছি এখন তো আর এদিক পানে আসো না তোমাকে যত্ন করেও খাওয়াতে পারি না। তাই তোমার জন্য রেধেছি, আর তুমি খাবে না বলছো। গ্রামের মানুষ জন খুব সহজ সরল তাই একটু আঘাতেই তারা কষ্ট পায়, আমি বললুম না পিসি আমি সব কিছু খেয়ে নিচ্ছি। এই বলে খাওয়া শেষ করে ঘুমোতে গেলুম দেখি ১২বার মিস্টকল, দুবার মা আর বাকি মিঠির। ইশ এতো রাত হয়ে গেলো যে ওকে ফোন করে বলবো সব টুকু সেটাও সম্ভব নয়। মা ও ঘুমিয়ে পড়েছে কালকেই কথা হবে।
মাথার সামনের জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আর পাখির কিচির মিচির শব্দ যা কোলকাতার বাড়ীতে পাওয়া যায় না তাই খুব ভোরেই ঘুম টা ভেঙে গেলো। বারান্দায় দাঁড়িয়ে দেখি কি অপূর্ব গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। চোখ জুড়ে গেলো, নীল আকাশ তার সাথে হাওয়ায় ভেসে আসা মাটির গন্ধ, সবুজ ফসল, গাছে গাছে প্রজাপতি, পাখির কলরব, গরুর ডাক। আহা আমি যে কি আরাম বোধ করছি। ছোট কাকার বেহালার সুরে আরও যেনো মনোরম পরিবশে হয়ে উঠেছে।
দাদুর ঘরে গেলাম, দাদু বাবার ফটোর সামনে চুপ করে দাঁড়িয়ে। কি হয়ছে দাদু। ফটোটা নতুন বাধাই করে এনেছি ভালো হয়েছে, তাই না। হ্যাঁ দাদু। আগের ফ্রেম টা কি খারাপ হয়ে গিয়ে ছিল? তাই নতুন করে করলে। না দাদু ভাই। একদিন সন্ধ্যে বেলায় পড়ে গিয়ে ভেঙে গেলো আর তারপর দেখি......
কি দেখলে?
বাকি রহস্য গল্পটি পরের পর্বে!
"কলমে রিবেকা!

1 comment:
Good
Post a Comment