nu Abosarer Golpo : অসহায় ভালোবাসা

Saturday, 4 February 2023

অসহায় ভালোবাসা

"ক্ষনিকের অতিথি"

প্রথম অংশ 

সে আছে! আজও আছে! সবটা জুড়ে! একান্ত নিজের হয়ে! যা বলা যায় না! বোঝানো যায় না! শুধু অনুভব করা যায়।





ডাক্তার বাবু আসবো, হ্যাঁ আসুন! কে আছে আপনার সাথে! প্রতিবেশী দাদা হন! আচ্ছা বসুন দুজনে।

আচ্ছা রোগীর আপনি স্ত্রী হন?  হ্যাঁ ডাক্তার বাবু....

রোগীর সব সমস্যা দেখে আর রিপোর্ট দেখে যা বুঝলাম রোগী ভালো নেই। 

কি হয়েছে ডাক্তার বাবু?

ফ্যামিলি হিস্ট্রি জানেন কিছু? না ডাক্তার বাবু। 

এই রোগের নাম কার্ডডিও মাইওপ্যাথী। যা কোনও দিন ঠিক হওয়ার নয়। 

কি বলছেন ডাক্তারবাবু। হ্যাঁ, এটাই মেনে নিতে হবে আপনাদেরকে, আপাতত আমি কিছু মেডিসিন দিলাম আর ও কিছু টেস্ট দিলাম এগুলো করিয়ে ৭ দিন পর আসবেন।

আর একটা কথা, রোগী যেনো এই বিষয়ে কিছুই না যানতে পারে; কারন ওনাকে কোনও টেনশন দেয়া যাবে না।

এটুকু যেনে রাখুন উনি আর বেশী দিনের জন্য এই পৃথিবী তে থাকবেন না।

ডাক্তার টার মাথা খারাপ আছে মনে হয়,মনে মনে এটাই বললাম। সামান্য জ্বর সর্দি তে কেউ মারা যায় এতো তাড়াতাড়ি। 

আচ্ছা আপনারা আজ আসুন ডাক্তার বাবু এই বলে চলে গেলেন। 

সাথে প্রতিবেশী দাদা আমার দিকে চেয়ে বললেন কী হবে এবার। আমি বললাম এই ডাক্তার ভুল বলেছেন। চলুন আমরা বাড়ী যাই। 

বাড়ী আসলাম, কিন্তু মনের মধ্যে কিরকম খচখচ করছে। ডাক্তারের দেওয়া এই ওষুধ খাওয়াব? এদিকে বাড়ীতে কাউকে কিছু বলতেও পারছি না। কি যে করি।

বুবা বলল, ওষুধ গুলো দাও খেয়ে নি। আমি বললাম ওষুধ কেনা হয় নি কাল কিনবো, কাল খেয়ো। 

আমার এতো শরীর খারাপ ওষুধ কিনলে না?

না ভুলে গেছি। এই বলে আমি এড়িয়ে গেলাম। 

বুবা একটু মনে কষ্ট পেয়ে শুয়ে পড়লো আর বলল আমার প্রতি এটুকু মায়া হলো না? তুমি ওষুধ আনতেই ভুলে গেলে। 

কি করে বলি তোমায়, ডাক্তারের যে কথা আমার বিশ্বাস হয় নি! তাই কি করে ওনার দেওয়া ওষুধ তোমাকে দিয়ে দি।

বুবা আমার প্রতি অভিমান করে পাস ঘুরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আজ যেনো আমার কিছু তেই ঘুম আসছে না। 

বুবা যে আমার প্রান,ওকে ছাড়া বেঁচে থাকার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারবো না। 

এটা হতে পারে না ভগবান, তুমি এই অন্যায় আমার সাথে করতে পারো না। সবে মাত্র ৬ বছরের বিবাহিত জীবন আমাদের আর তার সাথে সাড়ে তিন বছরের ছেলে আমাদের। এটা আমার সাথে আর ছোটো বাচ্চাটির সাথে অন্যায় করা হবে, দয়া করো ভগবান! যেনো এই রোগ টা ভুল প্রমাণ হয়!

আমি কাল বুবা কে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। যত টাকা লাগে লাগুক। বুবা কে আমি বেস্ট ট্রিটমেন্ট দিয়ে ভালো করবো। আমার ভালোবাসার টানে ও ভালো হবে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না।

এই মনের জোর নিয়ে সাড়া রাত চোখের জলে বালিশ ভিজিয়ে ভোরের অপেক্ষা করতে থাকলাম।

পরের অংশটির জন্য কিছু সময় চেয়ে নিলাম বন্ধুরা। এটুকু তেই শেষ নয়। অনেক কষ্ট নিয়ে আপনাদের কাছে নিজের অসহায় জীবনের সত্যি ঘটনা বলার সাহস দেখলাম। ভুল ক্ষমা চেয়ে আজ কের মত এখানেই ইতি। শুভ রাত্রি।

"কলমে রিবেকা 

 

1 comment:

Tasty Tasty Recipe said...

খুব সুন্দর