nu Abosarer Golpo : একাকি বন্ধুত্ব

Saturday, 14 January 2023

একাকি বন্ধুত্ব

বন্ধুত্ব 

"প্রথম অধ্যায়"





                                                          

বন্ধুত্বের মধ্যেই রয়েছে প্রাণ খোলা আনন্দ... কিন্তু সবাই কি বন্ধুত্ব রাখতে পারে সারা জীবন?এরকমই একটি সত্যি ঘটনা ছিল দুই বন্ধুর মধ্যে।

প্রতি দিনের মতই অফিস থেকে ফিরছিলাম সন্ধ্যে ৬.৪০ এর মাঝেরহাট রানা ঘাট ট্রেন এ.... আমার অভ্যেস কানে এ্যার ফোন লাগিয়ে গান শোনা... আমার বিপরীতে দুজন ভদ্র মহিলা বসে আছেন, তারা নিজেদের মধ্যে খুব  হাসাহাসি করছিলেন। আমি একটু আগ্রহের সাথে তাদের হাসাহাসি শুনবো বলে ভলিউম টা কমিয়ে দিলাম। কিন্তু কি নিয়ে হাসাহাসি করছে ঠিক বুঝতে পারলাম না। আমি ওনাদের আনন্দ টা উপভোগ করছিলাম।

খুব বেশি ওই ট্রেন এ ফেরা হয় না আমার, তাই আর দেখিও না ওনাদের। হঠাৎ একদিন আমি সকাল ৯.৪৫ এর কল্যাণী মাঝের হাট ট্রেন টা পেয়ে যাই। বসার সিট নেই তাই দাড়িয়ে রইলাম। গেট এর সামনে তাকিয়ে দেখি ওই মেয়ে দুজন দাড়িয়ে আছে আর ওনাদের একটি গ্রুপ ও আছে, তারা সবাই খুব মজা করছে। আবারো আমার খুব ভালো লাগলো। এমনি করে মাঝে মাঝেই দেখা হতো ওদের সাথে। 

ওদের মধ্যে একজন কে আমার ভালো লাগতে শুরু করে। ওর কথা বলা,  হাসি সব কিছু ভালো লাগতো। মেয়েটি ওই ট্রেন এর মধ্যে হাসি মজায় ভরিয়ে দিতো। ৪০ মিনিট কি ভাবে কেটে যেত বুঝতাম না। কিন্তু ওদের আনন্দের মধ্যে ও যে আমি আছি সেটা আমি বুঝতে দিতাম না। এই ভাবে চেষ্টা করতাম রোজ ওদের সাথে যোগ দেওয়ার জন্য আর রোজ ট্রেন টা ধরার চেষ্টা করতাম।

একদিন মেয়েটি আমাকে হটাৎ বলে উঠলো "তুমি কি বনগা থেকে আসো। মেয়েটি বোধহয় আমার সাজ পোশাক দেখে ভাবছে আমি গ্রাম থেকে আসি। ট্রেন এ যারা ছিল তারা সবাই যেনো একটু মজা পেলো। আমার একটু খারাপি লাগলো। ঠিক পরের দিন আবারো মেয়েটি আমাকে দেখে বললো তোমার লিপস্টিক টা একটু কম হয়ে গেছে। সেদিন অমি একটু গাঢ় করেই লিপস্টিক লাগিয়ে ছিলাম, বুঝতে পারলাম মেয়েটি এবার আমাকে নিয়ে মজা করতে শুরু করেছে। টাই ট্রেন এ যাওয়া ছেড়ে দিলাম এবার রোজ 3C/1 বাস ধরতে শুরু করলাম। রোজ লাল বাজার নেমে হেঁটে চলে যেতাম অফিস। কিন্তু মেয়েটি কে ভালো লেগেছিলো তাই মনে পড়ত, আবার ওর আমাকে নিয়ে মজা করাটাও মেনে নিতে পারতাম না। এই ভাবেই কেটে গেলো এক মাস।

একদিন এই ভাবেই লাল বাজার থেকে হেঁটে অফিস যাচ্ছি, পাঞ্জাব রাষ্ট্রীয় ব্যাংক এর সামনে মেয়ে টিকে দেখতে পাই। কোথাও যেনো ভালো লাগা ছিল তাই মেয়েটির পিছন পিছন যেতে থাকি, কিন্তু মেয়েটি আমাকে দেখতে পেলো না। কিছু টা যাওয়ার পর আমি আমার অফিস এর দিকে চলে গেলাম। কিন্তু সারা দিন মেয়েটির কথা মনে পড়তে লাগলো। সেদিন আবার সন্ধ্যে ৭.৫ এর মাঝের হাট ব্যারাকপুর লোকাল এ উঠলাম আর মেয়েটি কেও দেখতে পেলাম। 

বন্ধুরা, গল্প টা এখানেই শেষ নয়..... পরবর্তি অধ্যায় নিয়ে আবারো ফিরে আসবো তোমাদের সাথে নিজের অনুভূতি নিয়ে। লেখা টি সম্পূর্ণ আমার, তাই ভুল ত্রুটি মার্জনীয়। 

##কলমে আমি আর আমার অনুভূতি!                        রিবেকা!!




 




1 comment:

Unknown said...

BHALO HOYECHE