অবসরের গল্প অবলম্বনে।। রহস্য গল্প।। গুপ্তধন।।
"তৃতীয় পর্ব "
দাদু হটাৎ দাড়িয়ে বললেন তোমার মা এসেছেন....
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। মা? কি করে আসলেন। মাকে কে নিয়ে আসলো? এত কিছু বলার সময় নেই। শুধু এটুকু জানো তোমার বাবার শেষ ইচ্ছে পূরণ করছি শুধু মাত্র। আর আমরা সবাই আশা করব তুমি সহমত হবে। কিন্তু ইচ্ছেটা কি সেটাতো আমাকে বলো দাদু।
তোমার কাল বিয়ে! তাই মা এসেছেন আরো অতিথিরা আসবেন তাই বিয়ের যা নিয়ম আছে সবটুকু হবে।
আমি দাদু কে আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। দাদুর সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দাদু এই বলে ঘর থেকে চলে গেলেন।
মনে কোন প্রশ্ন আশার আগেই বাবার আর মিঠির মুখ টা ভেসে উঠছে। একদিকে বাবার শেষ ইচ্ছে আর একদিকে আমার ভালোবাসা।
মা আর ছোটো কাকু ঘরে এসে বললেন খোকা তৈরি হয়ে নাও অনেক আচার অনুষ্ঠান। দেরী হয়ে যাবে। আত্মীয় স্বজন সবাই চলে এসেছেন।
মা এর দিকে তাঁকিয়ে মনে হলো মা ও যেনো বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমাকে বলছেন।
কাউকে কিছু বলার সাহস হলো না মিঠি, পারলে ক্ষমা কোরো। মনে মনেই বললাম। সত্যি আমার সাহস নেই তোমাকে নিজের মুখে জানানোর।
এতবড়ো ডিসিশন আজ আমাকে নিতেই হোলো শুধু মাত্র বাবার শেষ ইচ্ছে আর আমার পরিবারের চাওয়া।। আমার কাছে এটাই সবচেয়ে বেশী দামী পরিবার কে খুশী করা।
কিন্তু তোমার প্রতি দায়িত্ব আমার ছিলো যেটা আমাকে সাড়া জীবন যন্ত্রনা দেবে। তুমিও তোমার জীবন সঙ্গী বেছে নিও। আমার সাথে তোমার গাঁটছড়া বাঁধা আর হলো না। এটা ভাবতে ভাবতে নিজের চোখের সাথে আর চোখ মেলাতে পারলাম না।
সবাই নিচ থেকে ডাকতে শুরু করলো খোকা নীচে এসো সময় যে চলে যাচ্ছে। আহ্লাদী ঘরে আসলেন, বললেন খোকাবাবু চলো সবাই যে তোমার অপেক্ষায় আছে।
মাথা নিচু করে সব যন্ত্রণা বুকে নিয়ে আহ্লাদীর সাথে নীচে গেলাম।
নীচে সবাই আমার অপেক্ষায় আর ওদিকে মিঠিও আমার অপেক্ষায় রয়েছে। এই যন্ত্রণা নিয়েই বাবার শেষ ইচ্ছে পূরণের দিকে এগিয়ে গেলাম।
পরবর্তী এবং শেষ পর্বের জন্যে আরো কিছু সময়ের অপেক্ষা থাকবেন বন্ধুরা।
"কলমে রিবেকা!

No comments:
Post a Comment